আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সকল প্রশংসা একমাত্র আল্লাহ তায়া’লার যিনি শিক্ষার্থীদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে ওহীর জানে ব্যুৎপত্তি লাভ করার জন্য রাজাপুর কামিল (এম.এ.) মাদরাসায় খেদমত ও অধ্যয়নের সুযোগ দিয়েছেন। শিক্ষার্থীরা যদি আল্লাহ প্রদত্ত এ মহ্য নিয়ামতের যথাযথ ব্যবহারের মাধ্যমে শোকনা গুজারী করো তবে এর প্রতিদানে আল্লাহ তায়া’লা শিক্ষার্থীদের যোগ্যতা ও প্রতিভাকে আরও বাড়িয়ে দিবেন।
যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা স্বীয় সুপ্ত প্রতিভা ও আত্মচেতনাবোধ জাগ্রত না করবে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা কিছুই করতে পারবেনা। ক্লাস শুরুর প্রারম্ভেই এ শিক্ষার প্রকৃত লক্ষ্য ও সঠিক মর্যাদা উপলব্ধি করতঃ জ্ঞানলাত ও যোগ্যতা বৃদ্ধিকে অন্যতম লক্ষ্য হিসেবে বেছে নাও। ইনশা-আল্লাহ সাফল্য ও শান্তি শিক্ষার্থীদের পা চুম্বন করবে। আখিরাতেও আল্লাহর দরবারে আনন্দময় উজ্জ্বল মুখমন্ডল নিয়ে হাযির হতে পারবে।
রাজাপুর কামিল (এম.এ.) মাদরাসা হক্কানী আলেম ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য মানুষ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে। সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে অত্র প্রতিষ্ঠানের প্রতিটি একাডেমিক সেশন যথাসময়ে শেষ করার চেষ্টা করা হয়। কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ম্যানুয়েল ও ডায়েরী দিক নির্দেশনার কাজ করবে। এর সফল বাস্তবায়নে শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার সাথে সম্মানিত অভিভাবকদের সহযোগিতাও একান্ত প্রয়োজন। আমি আশা করি, আমার প্রতিটি শিক্ষার্থী মাদরাসার নিয়ম-শৃঙ্খলা, বিধি-বিধানের প্রতি সদা অনুগত থাকবে। নবী-রাসূল (সাঃ) এর উত্তরসূরী হিসেবে দায়িত্ব পালনে থাকবে সচেষ্ট। আমাদের নিরলস প্রচেষ্টার সাথে মহান রাব্বুল আলামীনের রহমত সহায় হোক।
মোহাম্মদ জাকির হোসাইন
রাজাপুর কামিল (এম.এ.) মাদরাসা
রাজাপুর, ঝালকাঠি।
